October 3, 2026, 10:46 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ভিয়েতনামে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ইয়াগি’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সুপার টাইফুন ‘ইয়াগি’ শনিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে। এতে হাজার হাজার গাছ-পালা উপড়ে গেছে এবং অনেক জাহাজ ও নৌযান সাগরে ভেসে গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
‘ভিএনএক্সপ্রেস’ জানায়, টাইফুনটি হাই ফং এবং কোয়াং নিন প্রদেশে আঘাত হানে। এ সময় ঘন্টায় বাতাসের গতি ছিল ১৪৯ কিলোমিটার (৯২ মাইল)। চীনের দক্ষিণাঞ্চল অতিক্রম করে এটি ভিয়েতনামে আঘাত হানে। চীনে সুপার টাইফুনের আঘাতে দ’ুজনের মৃত্যু হয়েছে।
হাই ফংয়ে টাইফুনের আঘাতে শহরের আকাশে বিভিন্ন ঘরবাড়ির ছাদের টিন এবং বাণিজ্যিক সাইন বোর্ড উড়তে দেখা গেছে।
হাই ফংয়ের বাসিন্দা ৪৮ বছর বয়সী মহিলা ট্রান থি হোয়া বলেন, ‘টাইফুনটি এতোই শক্তিশালী ছিল যে, আমি বহু বছর ধরে এমন ঝড় দেখিনি।’
তিনি এএফপি’কে বলেন, ‘এটা অনেক ভীতিকর ছিল। আমি আমার বাড়ির সব জানালা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরেই ছিলাম। তবে বাতাস এবং বৃষ্টির শব্দ ছিল অবিশ্বাস্য।’
টাইফুনটি ভিয়েতনামে আঘাত হানার আগে এটি চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে আঘাত হানে। সেখানে কমপক্ষে দু’জন নিহত এবং ৯২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page