October 2, 2026, 12:03 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ভূমধ্যসাগরে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব ভূমধ্যসাগরে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্তে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১২ নভেম্বর) সৈন্যদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

এর আগে শুক্রবার (১০ নভেম্বর) প্রশিক্ষণ চলাকালে ‘দুর্ঘটনার শিকার’ হয়ে প্লেনটি বিধ্বস্ত হয় বলে জানায় যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড (ইউকম)।

মার্কিন সেনাবাহিনীর তরফেও বলা হচ্ছে, এটি নিয়মিত প্রশিক্ষণ ছিল। সেসময় ‘দুর্ঘটনাবশত’ প্লেনটি বিধ্বস্ত হয়। তবে সেটি কী ধরনের প্লেন ছিল বা কোথা থেকে উড্ডয়ন করেছিল, তা জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।

এদিকে, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইসরায়েল-হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলিদের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে সামরিক শক্তি বাড়িয়েছে দেশটি। সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া আটকানোর কথা বলে ওই অঞ্চলে দুটি রণতরী, একাধিক যুদ্ধজাহাজসহ বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করেছে পেন্টাগন। সূত্র: বিবিসি, রয়টার্স

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page