October 28, 2026, 10:56 am
শিরোনামঃ
চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত
এইমাত্রপাওয়াঃ

ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দিয়েছে জাপান : দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, ভূমিকম্পের ঝুঁকি  মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাপান।
তিনি আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে জাপানের রাষ্ট্রদূত কিমিনরি ইয়োমার সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা জানান।
এসময় জাপানকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী উল্লেখ করে মহিববুর রহমান সাইক্লোন সেন্টার ও দুর্যোগ পূর্ভাবাস সংশ্লিষ্ট প্রযুক্তি সহয়তা এবং সংশ্লিষ্ট গবেষণা উন্নয়নে জাপানের রাষ্ট্রদূতকে আরো সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
জাপানের রাষ্ট্রদূত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সফলতার ভূয়সী প্রসংসা করে বলেন, সামুদ্রিক ঝড়-জলোচ্ছ্বাস মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
ভূমিকম্পের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের যৌথ প্রশিক্ষণসহ অভিন্ন অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম নেয়া হবে বলে  জানান রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মেগা প্রকল্পের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় জাপান সাহায্য করে যাচ্ছে এবং দুই দেশ বর্তমানে কৌশলগত পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী কেন্দ্রের পার্শ্ববর্তী স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে  জাপান বাংলাদেশকে সহায়তা করবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জীবন, জীবিকা ও প্রতিবেশের উপর চাপ সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে আর্থিক ও কারিগরি সহায়তা করবে জাপান সরকার।
তিনি জানান, ভাসান চরেও রোহিঙ্গাদের জন্য জাপান সাহায্য অব্যাহত রাখবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page