March 8, 2026, 10:02 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ভূমিকম্পে নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশু নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জে রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক বছর বয়সি একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির মা কুলসুম বেগম (৩০) সহ আরো একজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা ৩৮ মিনিটে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা ওই ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রূপগঞ্জের ইসলামবাগের একটি বাড়িতে দুই ছেলে-মেয়ে নিয়ে ভাড়া থাকেতেন তাদের পরিবার।

ভূমিকম্পের সময় ফাতেমার মা আতঙ্কিত হয়ে বাড়ির বাহিরে রাস্তায় ফাতেমাকে কোলে নিয়ে আসেন। এ সময় প্রতিবেশী জেসমিন বেগমও (৩৫) ঘর থেকে বের হয়ে সড়কে এসে দাঁড়ান।  এ সময় সড়কের পাশে থাকা একটি দেয়াল ধসে তাদের ওপর পড়ে। ইটের চাপায় ঘটনাস্থলেই শিশু ফাতেমা নিহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান এ বিষয়ে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভূমিকম্পে দেওয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় তার মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page