October 7, 2026, 7:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণবাহী বিমান পাঠাল ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণবাহী একটি বিমান পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। ভূমিকম্পের একদিন পর শনিবার বিমানটি মিয়ানমারে অবতরণ করেছে বলে জানিয়েছে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং বৈদেশিক সাহায্যের আবেদন জানিয়েছে। দেশটির পূর্ববর্তী সামরিক শাসকরা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরেও বিদেশি সহায়তা এড়িয়ে গেছেন। এবার এই সাহায্যের আবেদন দুর্যোগের তীব্রতা প্রকাশ পাচ্ছে।
ভূমিকম্পের আঘাতে দেশটিতে নিহতদের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা প্রায় ২ হাজার ৪শ’ জন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেছেন, স্বাস্থ্যবিধি সরঞ্জাম, কম্বল, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে একটি সি-১৩০ সামরিক পরিবহণ বিমান মিয়ানমারে পাঠানো হয়েছে। সাথে অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং চিকিৎসক দলও এই বিমানে রয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত অঞ্চলে পর্যবেক্ষণ চালিয়ে যাব এবং প্রয়োজনে আরো সাহায্য পাঠানো হবে।’

ত্রাণের বিমানটি মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে অবতরণের পর সেটির একটি ছবি প্রকাশ করেছে জয়শঙ্করের মন্ত্রণালয়।

শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের বিভিন্ন স্থানে অনেক ভবন ধস, সেতু ও রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়েও মারাত্মক ক্ষতি হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিকদের মতে, এটি গত এক শতাব্দীরও বেশি সময় পর মিয়ানমারে সবচেয়ে বড় ভূমিকম্প।

মিয়ানমারে আঘাত হানা এই ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে, এর কেন্দ্রস্থল থেকে শত শত মাইল দূরে ব্যাংকক শহরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 



Our Like Page