October 16, 2026, 10:23 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ভূমিকম্প হওয়ার আগেই সতর্ক করবে গুগল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যখন তখন কেঁপে উঠছে শহর-দেশ। ভূমিকম্পে বাড়ি-ঘরের যেমন ক্ষতি হচ্ছে তেমনি হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। সম্প্রতি তুরস্ক, সিরিয়া, মরক্কোর ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। বাড়ি-ঘর, স্বজন হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই।

আমাদের দেশেও মাঝে মাঝেই ভূমিকম্প হচ্ছে বিভিন্ন স্থানে। সহনীয় মাত্রায় হলেও তাতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকেই ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া গেলে মানুষ সতর্ক হতে পারবেন। নিরাপদ স্থানে সরে যেতে পারবেন। এবার সেই ব্যবস্থাই করলো গুগল।

গতকাল ছিল গুগলের ২৫তম জন্মদিন। সেদিনই এই বিশেষ ফিচার আনার ঘোষণা করলো গুগল। জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা জানিয়েছে, কম্পন শনাক্ত করবে ছোট আকারের ‘সিসমোমিটার’। ভূমিকম্পের তীব্রতা শনাক্ত করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি সেন্সর কাজ করবে।

সার্চ ইঞ্জিন সংস্থার সিইওর দাবি, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের এলাকায় ভূমিকম্পের স্বয়ংক্রিয় আগাম সতর্কবার্তা প্রদানের চেষ্টা করা হবে। সতর্কতা পরিষেবা মিলবে অ্যান্ড্রয়েড ৫ এবং এই অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণগুলিতে। আসলে অ্যান্ড্রয়েড অপরেটিং সিস্টেমে রয়েছে অ্যাক্সিলোমিটার। যা এক্ষেত্রে ছোট আকারের সিসমোমিটার হিসেবে কাজ করবে।

গুগল এক ব্লগে দাবি করেছে, ইন্টারনেট বার্তার গতিবেগ আলোর গতিবেগের সমান। কম্পনের গতিবেগ তার চেয়ে অনেকটাই কম। এর ফলেই সাংঘাতিক কম্পনের আগেই ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন গ্রাহক। এর ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। বিশ্বের অনেক দেশে এরই মধ্যে এই ফিচার চালু হয়েছে। সূত্র: টেকক্রাঞ্চ

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page