October 16, 2026, 10:25 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ভেঙে পড়ছে ইউক্রেনে পাঠানো মার্কিন হাউইটজার কামান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে পাঠানো মার্কিন নির্মিত উন্নত প্রযুক্তির হাউইটজার কামান নিয়মিতভাবে ভেঙে পড়ছে অথবা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এগুলো মার্কিন প্রতিরক্ষা দপ্তরের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আমেরিকার প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস গতকাল (শুক্রবার) কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে। হাউউটজার কামানের এই সমস্যা সমাধানের জন্য উপায়হীন হয়ে পেন্টাগন পোল্যান্ড সীমান্তে একটি মেরামতের কারখানা স্থাপন করতে বাধ্য হয়েছে। যুদ্ধের গত কয়েক মাসে আমেরিকা ইউক্রেনকে অন্তত ৩৫০টি হাউইটজার কামান দিয়েছে।

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ৩৫০টি হাউইটজারের তিনভাগের এক ভাগ এরইমধ্যে অকার্যকর হয়ে গেছে। পত্রিকাটি বলছে, হয় দীর্ঘ সময় ধরে মাত্রাতিরিক্ত ব্যবহার নাহয় যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এসব কামান অকার্যকর হয়েছে এবং এগুলোকে যুদ্ধক্ষেত্রে ঠিক করা যায় না।

এসব হাউইটজার ঠিকঠাক করা এখন মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। এগুলো ঠিক করার জন্য পোল্যান্ড সীমান্তে একটি কারখানা স্থাপন করা হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, কামান মেরামতের কারখানা যুদ্ধক্ষেত্রের কাছেই প্রতিষ্ঠা করা দরকার যাতে এসব কামানকে দ্রুত যুদ্ধের ময়দানে ফেরত আনা যায়।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page