September 30, 2026, 8:33 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভোটারদের উৎসব দেখে বিএনপি এখন হতাশ : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সারাদেশে ভোটারদের উৎসব দেখে বিএনপি এখন হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নির্বাচনী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি’র পরস্পর বিরোধী বক্তব্যগুলো মিথ্যা প্রমাণিত হচ্ছে। একদিকে জনগণকে বলছে নির্বাচনে যাবে না অন্যদিকে রাষ্ট্রক্ষমতায় আসার জন্য লিফলেট বিতরণ করছে সাধারণ মানুষের কাছে। ইতিমধ্যে সারাদেশে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। ভোটারদের আমেজ উৎসব দেখে বিএনপি এখন হতাশ হয়ে পড়েছে।
তিনি বলেন, বিএনপি যারা করেন তারা গণতন্ত্র বিষয়টি জানেননা। বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অগণতান্ত্রিক পন্থায় অবৈধভাবে বিএনপি নামক দলটি প্রতিষ্ঠা করেন। ক্ষমতায় গিয়ে দলটি আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা, হাওয়া ভবনে বসে শেখ হাসিনাকে হত্যার চেষ্টাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তারেক জিয়া। তাই তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের আইন চলবে তার নিজের গতিতে। দেশের আইন আদালত বিদেশীদের দ্বারা প্রভাবিত হবে না। আইন সবার জন্য সমান। সুদের ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম চিহ্নিত এবং অপরাধ প্রমাণিত হওয়ায় ড. ইউনুসকে সাজা দিয়েছেন আদালত।
এই সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page