September 4, 2026, 3:34 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলেই জেল : ইসি আহসান হাবিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলে তিন থেকে সাত বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিমিয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ইসি মো. আহসান হাবিব খান বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ তাই এর সুরক্ষা করার দায়িত্ব আমাদের। আর ভোটার উপস্থিত করানোর দায়িত্ব প্রার্থীর। তবে কেউ ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলে তার তিন থেকে সাত বছর কারাদণ্ডের বিধান আছে। আর আমরা সেভাবেই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি।

ইসি হাবিব বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির যে এজেন্ডা রয়েছে সেটি ভিন্ন ইস্যু। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। চাইলে রাজনৈতিক দলগুলো বসে আলোচনার মাধ্যমে সমাধানে আসতে পারে। তারা যদি কোনো সমাধানে আসে সেক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তারা যদি নির্বাচনে আসে তাহলে আমরাও (কমিশন) তৃপ্তি পাবো। আমরা চেয়েছি নির্বাচনে সব দলের অংশগ্রহণ। সে লক্ষ্যে প্রথম থেকেই আমরা সব ধরনের চেষ্টা করেছি।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে ঝালকাঠিসহ পার্শ্ববর্তী তিন জেলার নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমিয় করেন তিনি।

মতবিনিময় সভায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্ট কর্মকার্তদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য না দেখানোর বিষয়ে সতর্ক করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

সভায় ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page