October 8, 2026, 3:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে আলোচনাসভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলার লালমোহন উপজেলায় আজ পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে পারিবারিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় লালমোহন প্রেসক্লাব-এর উদ্যোগে উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক রিংকুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র’র আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খান, পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জসিম জনি প্রমুখ।
পরে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫০-তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২৩ উদ্বোধন করেন।

 

 



Our Like Page