September 21, 2026, 2:06 pm
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

ভোলায় বিএডিসির ৯৪ বস্তা বীজসহ ব্যবসায়ী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলায় খোলা বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসির) বীজ বিক্রির দায়ে মানিক নামে একজন ব্যবসায়ীকে আটক করেছে ভোলা থানা পুলিশ। এ সময় ৬৯ বস্তা গম, ১৭ বস্তা ধান ও ৮ বস্তা আলুর বীজ জব্দ করা হয়।

আটককৃত মানিক ভোলা শহরের নতুন বাজারের মেসার্স মানিক ট্রেডার্সের মালিক ও আবহাওয়া অফিস রোডের বাসিন্দা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে মানিকের দোকান থেকে সরকারি বীজসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাতে ভোলা শহরের নতুন বাজারের মেসার্স মানিক ট্রেডার্সে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিল দেওয়া বস্তাভর্তি গম, ধান ও আলুর বীজ বিক্রি করা হচ্ছিল। এ সময় স্থানীয়রা দোকানের মালিক মানিক সরকারি বীজ কোথায় পেয়েছেন জানতে চাইলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। পরে ভোলা সদর মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে ৯৪ বস্তা সরকারি বীজসহ দোকানের মালিক মানিককে আটক করে।

অভিযুক্ত ব্যবসায়ী মানিকের দাবি, তিনি এই বীজ জেলার বোরহানউদ্দিন উপজেলার দাদা বীজ ভান্ডারের মালিক নাজিমের কাছ থেকে কিনেছেন। নাজিম ভোলা থেকে এ বীজ ছাড় করে তাকে দিয়ে গেছেন। তবে নাজিম তাকে কোনও ক্রয় রশিদ দেননি।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন উকিল জানান, স্থানীয়রা সরকারি সীল সম্বলিত ৯৪ বস্তা গম, ধান ও আলু বীজসহ মানিক নামের এক ব্যবসায়ীকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মানিককে ৯৪ বস্তা সরকারি বীজসহ আটক করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page