April 12, 2026, 11:04 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলার  সদর উপজেলার শিবপুর ইউনিয়নে আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মহাসিন (৪২) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চালতাতুলি এলাকায় নিজ ফার্মে কাজ করার সময় বিদ্যুতায়িত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহাসিন শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও একই এলাকার কাবিল মিয়ার ছেলে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বাসস’কে জানান, মহাসিনের কৃষাণ অটো মিল নামের একটি আটা-ময়দা তৈরির প্রতিষ্ঠান রয়েছে। আজ সকালে সেখানে কাজ করতে গেলে অসাবধানবসত বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়।
ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার ডা. আয়শা সিদ্দিকা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
ভোলা মডেল থানার ওসি শাহীন ফকির জানান- পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জসিমউদ্দিন জানান, আওয়ামী লীগ নেতা মহাসিনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ আসর তার নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page