September 8, 2026, 5:23 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ভোলায় মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা জেলায় আজ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে আটক করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে চরফ্যাশন ও সদর উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে চরফ্যাশনে ১৭ জন ও সদরে দুইজন রয়েছে।
এসময় ২৩ কেজি ইলিশ মাছ, তিনটি নৌকা ও ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। আটকৃতদের মধ্যে সদর উপজেলায় আটক হওয়া দুইজনকে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বাসস’কে বলেন, সদরে আটক হওয়া দুইজনকে ৫ হাজার টাকা অর্থদন্ড ও চরফ্যাশনে আটককৃত ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে। এছাড়া জব্দকৃত মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় স¤পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page