October 15, 2026, 10:58 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ভোলায় ১ হাজার ২৫৪ মেধাবী শিক্ষার্ধী পেলো প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা জেলার ৭ উপজেলার ২’শ ৯টি মাধ্যমিক/সমমানের বিদ্যালয়ের ১২’শ ৫৪ জন মেধাবী শিক্ষার্ধী প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেয়েছে। নবম ও দশম শ্রেণীর ১ম, ২য় ও ৩য় স্থানধারীদের মধ্যে এসব ট্যাব বিতরণ করা হয়েছে। সরকারের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় সম্প্রতি এসব ট্যাব বিতরণ সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব ট্যাবের মধ্যে ভোলা সদরে ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩’শ ২৪টি, বোরহানউদ্দিনে ৩১টি বিদ্যালয়ে ১’শ ৮৬টি, চরফ্যাশনে ৫২টি বিদ্যালয়ে ৩’শ ১২টি, দৌলতখানে ১৮টি প্রতিষ্ঠানে ১’শ ৮টি, লালমোহনে ৩১টি স্কুলে ১’শ ৮৬টি, মনপুরায় ৮টি বিদ্যালয়ে ৪৮টি ও তজুমদ্দিনে ১৫টি স্কুলে ৯০টি ট্যাব বিতরণ করা হয়েছে।
জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক মাকসুদুর রহমান বাসস’কে জানান, মোট ট্যাবের মধ্যে নবম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে ৬’শ ২৭ টি ও দশম শ্রেণীর  শিক্ষার্থীরা বাকি ৬’শ ২৭ টি। ট্যাব প্রাপ্তির ফলে তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে আরো দক্ষ হয়ে উঠবে শিক্ষার্থীরা। এছাড়া তরুণ প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে উঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে এসব ট্যাব।
এ ব্যাপারে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সফিকুল ইসলাম বলেন, এ ট্যাব বিতরণ কার্যক্রম খুবই উৎসাহব্যঞ্জক। এর ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে। ভালোভাবে লেখাপড়া করলে, ভালো রেজাল্ট করলে এ ধরণের ট্যাব পাওয়া যাবে। যেহেতু বর্তমান বিশ^ প্রযুক্তি নির্ভর, তাই এসব ট্যাব ব্যবহার করে শিক্ষার্থীরা শিক্ষামূলক বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিজেদের আরো বেশি সমৃদ্ধ করতে পারবে বলে মনে করেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page