September 23, 2026, 4:06 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ভোলার দৌলতখানে সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে মতবিনিময় সভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা  জেলার দৌলতখান উপজেলায় আজ বর্তমান সরকারের উন্নয়ণ ও সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্ত¦রে সভায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথির বক্তৃতা করেন।
এসময় সংসদ সদস্য মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবেসে তাদের ভাগ্য উন্নয়ণে নিরলস কাজ করে চলেছেন। তিনি দেশের মানুষকে শান্তির চাদরে ঢেকে রেখেছেন। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানের ফলে মানুষের জীবন মান-উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, আমরা চাই সরকারের এসব সুবিধা চলমান থাকুক। তাই আপনাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের চালু করা কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গির, সংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, যুগ্ন-সাধারণ সম্পাদক সাফিজুল ইসলাম প্রমুখ। সভায় সৈয়দপুর ইউনিয়নের কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page