October 3, 2026, 1:20 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ভোলার মাছ ঘাট ও বাজারে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেয়েছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভোলা জেলার বিভিন্ন মাছ ঘাট ও বাজারগুলোতে ইলিশ মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরে মেঘনা ও তেঁতুলিয়া  নদীতে জেলেদের জলে ধরা পড়ছে প্রচুর  রুপালি ইলিশ। ফলে ব্যস্ততা বেড়েছে জেলেদের।  সরগরম  হয়ে উঠেছে মাছের আড়ৎগুলো। জাল-নৌকা নিয়ে নদীতে ছুটছেন তারা। কিছুটা দেরিতে হলেও কাঙ্খিত ইলিশ প্রাপ্তিতে উচ্ছ্বাসিত জেলেরা।
বিভিন্ন মাছের ঘাট, আড়ৎ, পাইকারি ও খুচরা বাজারে ক্রেতা বিক্রেতাদের হাক ডাক ও দর কষাকষিতে মুখরিত ইলিশের বাজার। প্রতিদিন জেলার প্রায় শতাধিক ঘাটে কয়েক কোটি টাকার ইলিশ মাছ বেচা কেনা হয়। গত বছর জেলায় যে পরিমাণ ইলিশ উৎপাদন হয়েছিল তা দেশের মোট ইলিশ উৎপাদনের ৩২ ভাগ। এখানকার ইলিশ ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীন  বলেন, আমরা বিভিন্ন মাছের ঘাটগুলো ঘুরে দেখেছি। প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে নদীতে। একই সাথে রুই, কাতলসহ বিভিন্ন কার্প জাতীয় মাছও আটকা পড়ছে জেলেদের জালে। মনে করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বন্যা হওয়ার ফলে ভেসে যাওয়া পুকুর-ঘেরের  মাছ এসব। তবে আহরণকৃত ইলিশের মধ্যে ৩০০ থেকে ৩৫০ গ্রাম ওজনের ইলিশ বেশি। এছাড়া এক কেজি বা তার চেয়ে বড় ইলিশটা বেশি পাওয়া যাচ্ছে।
জেলে মোঃ ইব্রাহিম ও আখতার হোসেন বলেন,  গত কয়েকদিন ধরে ইলিশ মাছের সরবরাহ বেড়েছে। নদীতে পানি বৃদ্ধির ফলে ইলিশ বিচরণের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই ঝড় বৃষ্টি উপেক্ষা করে নদীতে জাল ফেলছেন জেলেরা। দাম ভালো থাকাতে লাভবান হচ্ছেন তারা।
মৎস্য ব্যবসায়ীরা জানান, বর্তমানে ৩০০ থেকে ৪০০ গ্রামের ইলিশ মাছের হালি এক হাজার থেকে ১২’শ টাকা, ৬’শ থেকে ৮’শ গ্রাম হালি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা, এক কেজি ইলিশ মাছের হালি সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা ও ১৩’শ গ্রাম থেকে ১৬’শ গ্রাম হালি নয় থেকে দশ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বাসস’কে বলেন, জেলায় সারা বছরই কম বেশি ইলিশ পাওয়া যায়। তবে জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ইলিশের মৌসুম হিসেবে ধরা হয়। গত প্রায় ১৫ দিন  ধরে নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীতে পানির গভীরতা বেড়েছে। ফলে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে।
তিনি আরো বলেন, এ বছর ইলিশের সাইজ  বেশ বড়। বর্তমানে জেলার বিভিন্ন ঘাটে  দৈনিক ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন ইলিশ আহরণ হচ্ছে। এছাড়া চলতি অর্থবছর জেলায় এক লাখ ৮৫ হাজার মেট্রিক টন ইলিশ মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আশা করা হচ্ছে সামনের দিকে আরো ইলিশ পাওয়া যাবে। এতে করে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে প্রত্যাশা তার।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page