April 12, 2026, 11:16 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ভোলার লালমোহনে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলার লালমোহন উপজেলায় আজ নয়হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে তিনহাজার কৃষককে জনপ্রতি এককেজি সরিষা বীজ, দুইকেজি ভুট্টা,  ২০ কেজি গম, এককেজি সূর্যমুখী, আটকেজি খেসারি, ১০ কেজি চিনাবাদাম, পাঁচকেজি মুগ, আটকেজি সয়াবিন এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে একটি ফসলের জন্য একবিঘা জমির অনুকূলে এসব বীজ ও সার প্রদান করা হয়েছে। এছাড়াও, ছয়হাজার কৃষককে দুইকেজি বোরো ধানের হাইব্রীড ও পাঁচকেজি উফশী জাতের বীজ প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি নূরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের প্রতি আন্তরিক থাকায় দেশে কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page