April 5, 2026, 7:49 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ভোলার লালমোহনে বাজার পরিস্থিতি সহনশীল রাখতে বাজার মনিটরিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাজার পরিস্থিতি সহনশীল রাখতে ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা  হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহন বাজার এলাকার বিভিন্ন নিত্য পণ্যের দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম  চালানো হয়।এ সময় মুদি, মাংস,কাঁচা বাজার,মাছ বাজার, সার ডিলার, হোটেল রেস্তোরাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।একই সাথে অতিরিক্ত মূল্য না রাখার জন্য ব্যবসায়ীদের বলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম জানান, নিত্য পণ্যের মূল্য সহনশীল রাখা, অবৈধ  মজুদদারি প্রতিরোধ করা ও পণ্য  সরবরাহ স্বাভাবিক রাখতেই আজকে বাজার মনিটরিং করা হয়।এ সময়ব্যবসয়ীদের
মূল্য  তালিকা টানানোসহ ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করার জন্য অনুরোধ করা হয়।এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান ইউএনও।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, মেরিন ফিসারিস অফিসার তানভীর হাসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যরা  উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page