September 7, 2026, 10:37 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ভোলায় বোমা তৈরির সময় বিস্ফোরণ ; নিহত ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মনির বয়াতি নামে এক যুবককের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় ফিরোজ নামে আরও এক যুবক গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝির বাড়িতে সোমবার রাত ৩টার দিকে মনির বয়াতি ও ফিরোজ বোমা তৈরির সময় তা বিস্ফোরিত হয়। এতে মনির বয়াতি ও ফিরোজ গুরুতর আহত হন।

এসময় তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে আহত মনির বয়াতি মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত মো ফিরোজকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুরো ঘটনাটিকে পুলিশ তদন্ত করছে। এতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page