March 31, 2026, 5:43 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে সকালেই দেখা গেছে রমযানের চাঁদ ; বৃহষ্পতিবার থেকে রোযা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) জানিয়েছে, পবিত্র রমযান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে চাঁদের ছবি তুলে সেটি প্রকাশ করে সংস্থাটি। চাঁদ দেখা যাওয়ায় কাল বৃহস্পতিবার থেকে দেশটির সাধারণ মানুষ সিয়াম-সাধনা শুরু করবেন।

আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে থাকা আইএসির অ্যাসট্রোনমিক্যাল সিল অবজারভেটরির মাধ্যমে সকাল ৮টার পর রমজানের চাঁদের প্রথম ছবি তোলা হয়। এরপর সকাল ১০টা ৩৫ মিনিটে ১৪৪৪ হিজরি সনের রমযানের চাঁদের আরও পরিষ্কার ছবি পাওয়া যায়।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহসহ তিনজন বিশেষজ্ঞ চাঁদের ছবিগুলো তোলেন। ওই ছবিতে আকাশে পরিষ্কারভাবে চাঁদ দেখা যায়।

কীভাবে সকাল বেলাতেই দেখা গেল চাঁদ? : জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহ বিষয়টি খোলাসা করেছেন সংবাদমাধ্যম খালিজ টাইমসের কাছে।

তিনি বলেছেন, ‘অর্ধচন্দ্র ওঠার পরই এটি যে কোনো সময় দেখা যায়। যা আজ হয়েছে (নতুন চাঁদটি ওঠেছে) সকাল ৬টা ৫১ মিনিটে। কিন্তু সূর্যের উজ্জ্বল আলোর কারণে চাঁদ এবং তারা দিনের বেলা দেখা যায় না। এ কারণে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়।’

তিনি আরও বলেছেন, ‘আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র দিনের বেলা চাঁদ দেখার জন্য শক্তিশালী ক্যামেরা ব্যবহার করেছে। এটি করা হয়েছে অ্যাস্ট্রো ইমাজিং পদ্ধতির মাধ্যমে।’

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ‘বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ আজ চাঁদ দেখার চেষ্টা করবে। আর আমরা আগেই চাঁদের ছবি তুলতে সক্ষম হওয়ায় তারা জানতে পারবে চাঁদ ইতোমধ্যে উঠে গেছে এবং তারা এটি দেখার চেষ্টা করবে।’ সূত্র: খালিজ টাইমস।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page