August 16, 2026, 11:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে গেলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচের শ্রমবাজার সম্প্রসারণ ও সাময়িক সমস্যা সমাধানের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান সফরে গেলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

প্রতিমন্ত্রী আজ শুক্রবার সকালে ৭দিনের সরকারি সফরে যান।
সফরে শফিকুর দুবাইয়ে বেশ কয়েকটি পৃথক সভা ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি দুবাইয়ের বিজনেস কাউন্সিলের মেম্বারদের (সিআইপি) সাথে সভায় মিলিত হবেন। এছাড়াও দুবাইয়ে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের সাথে সভা করার কথা রয়েছে।প্রতিমন্ত্রী শনিবার ২৫ মে দুবাই দূতাবাস কর্তৃক আয়োজিত রেমিটেন্স এওয়ার্ড-২০২৩ এবং সিআইপি পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া শফিকুর রহমান ২৭ মে কাতারের শ্রম মন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারি সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন তিনি কাতারে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে সভা করবেন। বাংলাদেশের কর্মী ও বাংলাদেশি কমিউনিটির নেতাদের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে।
আগামী ৩০ মে প্রতিমন্ত্রী ওমানের শ্রম মন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বউইন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি ওমানে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী কমিটির সাথে সভায় মিলিত হবেন।
প্রতিমন্ত্রী তিন দেশ সফর শেষে আগামি ৩১ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page