August 14, 2026, 12:27 pm
শিরোনামঃ
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যে অপরাধযজ্ঞ চালানোর কারণে ইহুদিবাদী ইসরাইলের জন্য ‘ক্ষিপ্রগামী জবাব’ অপেক্ষা করছে : ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যে অপরাধযজ্ঞ চালানোর কারণে ইহুদিবাদী ইসরাইলের জন্য ‘ক্ষিপ্রগামী জবাব’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেন। দখলদার ইসরাইলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়ে পাঁচ ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করার একদিন পর গতকাল (রোববার) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, “ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞের জবাব অচিরেই দেয়া হবে।” বিবৃতিতে ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়।

বিবৃতিতে জাতিসংঘকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার আহ্বান জানিয়ে বলা হয়, গোটা অঞ্চলে ফিলিস্তিনের চলমান সংঘাত বিস্তারের জন্য ইহুদিবাদী সরকার ও তার সমর্থকদের দায়ী থাকতে হবে।

পাঁচ ইরানি সামরিক উপদেষ্টার শাহাদাতে ইরানের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরাইল যে প্রচণ্ড চাপের মুখে পড়েছে তা থেকে নিষ্কৃতি পেতে দখলদার সেনারা সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টাদের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে।

গত শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কের অভিজাত মেজ্জা এলাকার একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। হামলায় তিন তলা বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয় এবং পাঁচ ইরানি সামরিক উপদেষ্টার পাশাপাশি কয়েকজন সিরীয় সৈন্য নিহত হন। ইরান ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, উপযুক্ত স্থান ও সময়ে ওই হামলার জবাব দেয়া হবে।

এদিকে ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page