October 1, 2026, 12:50 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যে আরও ৯০০ সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মধ্যপ্রাচ্যে আরও ৯০০ সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এই সেনাদের পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পেন্টাগন এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে বহু মার্কিন সেনা মোতায়েন করা আছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর আক্রমণের হাত থেকে তাদেরকে রক্ষা করার জন্য নতুন ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র।

বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছেন, ইরাকের আল-আসাদ বিমান ঘাঁটি এবং সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল। এ দুটি হামলায় ২১ মার্কিন কর্মকর্তা আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়া কয়েক হাজার সেনা পাঠিয়েছে তারা। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে নিরস্ত করার জন্য দুটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বৃহস্পতিবার জাতিসংঘকে বলেছেন, ইসরায়েল যদি হামাসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া বন্ধ না করে, যুক্তরাষ্ট্র এই আগুন থেকে রেহাই পাবে না।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page