March 28, 2026, 9:00 pm
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে মার্কিনি রাজনৈতিক সহিংসতার আশঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন একেবারে নিকটবর্তী হয়ে পড়ার মুহূর্তে দেশটিতে রাজনৈতিক সহিংসতার আশংকা আরো বেড়েছে। নতুন জরিপে দেখা যাচ্ছে- প্রতি ১০ জন মার্কিন নাগরিকের মধ্যে ৯ জন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার আশংকা করছেন।

সম্ভাব্য রাজনৈতিক সহিংসতার দায় দুই পক্ষের কাঁধেই যাচ্ছে। প্রেসিডেন্ট জো  বাইডেনের ডেমোক্রেটিক দল এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান দল এজন্য পরস্পরকে দায়ী করছে, তবে তৃতীয় পক্ষ বলছে দুই দলই সমানভাবে দায়ী।

পাঁচ বছর আগে মার্কিন কংগ্রেসের সদস্যরা যতটা হুমকি অনুভব করতে এখন তার চেয়ে সেই হুমকি দশ গুণ বেড়েছে। সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রবণতা বেড়েছে।

সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, মার্কিন নাগরিকরা বিশ্বাস করে যে, দেশের রাজনৈতিক সহিংসতা মাঝেমধ্যে কিংবা সবসময় বৈধতা পেয়েছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলাসির স্বামী পল পেলোসির ওপর হামলার পর এই জরিপ করা হয়। এতে বেশিরভাগ লোক দুঃখ প্রকাশ করে বলেছেন যে, দেশের নিরাপত্তা সংস্থাগুলোকে এত অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত করার পরেও দেশের তৃতীয় প্রধান ব্যক্তির বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তারা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page