March 28, 2026, 7:38 pm
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা বিজয়ী হলে ইউক্রেন একটি পয়সাও পাবে না :  ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন মধ্যবর্তী নির্বাচনে যদি রিপাবলিকান দল কংগ্রেসে বিজয়ী হতে পারে তাহলে ইউক্রেনকে যুদ্ধের খরচ মেটানোর জন্য একটি পয়সাও দেয়া হবে না। জর্জিয়া থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য মার্জোরি টেইলর গ্রিনি আইওয়াতে এক নির্বাচনী সমাবেশে এ ঘোষণা দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন ডেমোক্র্যাট দল আমেরিকার নাগরিকদের চেয়ে ইউক্রেনকে বেশি গুরুত্ব দিচ্ছে। গ্রিনি বলেন, “প্রশাসন ইউক্রেনের সীমান্তকে গুরুত্ব দিচ্ছে, আমেরিকার দক্ষিণ সীমান্তকে নয়। অথচ আমাদের দেশরই অগ্রাধিকার পাওয়ার কথা ছিল।”

তিনি আরো বলেছেন, “ইউক্রেন সীমাহীন সহযোগিতা চায়নি। এটি পরিষ্কার যে, সরকার কোথায় কী ব্যয় করছে তা সুস্পষ্ট এবং ইউক্রেনের ব্যাপারে আমরা আগবাড়িয়ে কোনো কিছু করার ব্যাপারে খুবই সতর্ক রয়েছি।”

আগামী ৮ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রিপাবলিকানদের বাস্তবিক অর্থেই বিজয়ী হওয়ার সময় সম্ভাবনা রয়েছে। দলটি বিজয়ী হলে কংগ্রেসের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে। কিন্তু দৃশ্যত রিপাবলিকান দলের প্রতিনিধি পরিষদ সদস্যের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না ইউক্রেনের কর্মকর্তারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সারভেন্ট অফ দি পিপল পার্টির অন্যতম সদস্য ভিয়াতোস্লাভ ইউরাশ গতকাল (শুক্রবার) নিউজউইক পত্রিকাকে বলেন, গ্রিনি রিপাবলিকান দলের নেতৃত্ব পর্যায়ের কেউ নন। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে- আমেরিকায় চরম বামপন্থী এবং চরম ডানপন্থী রয়েছেন, আমেরিকা হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ। এ পর্যন্ত দেশটির মূলধারার দুই রাজনৈতিক দলই ইউক্রেনের প্রতি তাদের সুস্পষ্ট সমর্থন ব্যক্ত করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page