October 5, 2026, 3:14 pm
শিরোনামঃ
কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ শিক্ষকরাই শিক্ষার্থীদের অনুপ্রেরণার বাতিঘর : পুতিন সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা ; তেল সরবরাহ বন্ধ যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে ইরান ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে অস্ত্রসহ অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ; অপহৃত ৩ জনকে উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ভালুকা থেকে বিদেশি পিস্তলসহ অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে অপহৃত তিনজনকে উদ্ধারসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

গতকাল বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টার বাড়ি জামিরদিয়া মায়ের মসজিদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদরের রাসেল মাহাবুবুল, মুন্সীগঞ্জ সদরের মো. মনির হোসেন, সিরাজগঞ্জ সদরের মো. মুছা শেখ ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মো. সবুজ বিশ্বাস।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ উপপরিচালক মো. আনোয়ার হোসেন এবং এএসপি মো. আব্দুল হাই চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে চার অপহরণকারীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের জিম্মায় থাকা তিন অপহৃত ব্যক্তিকে উদ্ধার, ৫ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, র‌্যাবের দুইটি ভুয়া আইডি কার্ড, ডিজিএফআইয়ের ভুয়া আইডি কার্ড, ৫টি বাটন মোবাইল ফোন, একটি সাদা রঙয়ের হায়েস মাইক্রোবাস, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, রুটপারমিট সার্টিফিকেট ও ছিনতাইকৃত ৬৬ হাজার পাঁচশত চুরাশি টাকা উদ্ধার করা হয়।

আরও বলা হয়, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তারা অপহরণকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন জায়গায় র‌্যাব-ডিজিএফআইয়ের ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষকে আটক করার নামে অপহরণ করে মুক্তিপণ দাবি করত। গ্রেপ্তারকৃত আসামিদের ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের সঙ্গে থাকা চক্রের আরও বেশ কয়েকজন সদস্য র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

র‌্যাব আরও জানায়, এর আগেও আসামি রাসেলের নামে অপহরণসহ বিভিন্ন অপরাধে ৪টি মামলা এবং আসামি মনিরের নামে একটি মামলা রয়েছে।



Our Like Page