November 2, 2026, 11:39 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. ছলিমুদ্দিনকে (৯০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ছলিমুদ্দিন উপজেলার সোহাগী ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেফতার ছলিমুদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, মো. ছলিমুদ্দিন ১৯৭১ সালের ১২ অক্টোবর দুপুরে কেন্দ্রীয় শান্তি কমিটির সদস্য সৈয়দ হোসাইন আহমেদের নির্দেশে মো. ছলিমুদ্দিনসহ ১৫-১৬ জন সশস্ত্র রাজাকার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় মুক্তিযুদ্ধের সংগঠক নুরুল হক ওরফে তারা মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেন। একই দিনে নিরীহ ব্যবসায়ী গোপাল চন্দ্র করকে অপহরণ করে পাকিস্তান আর্মি ক্যাম্পে রেখে অমানুষিক নির্যাতন করেন।

পরে ১৪ নভেম্বর সকাল ১০টার দিকে মুক্তিযুদ্ধের সংগঠক নুরুল হক ওরফে তারা মিয়াকে ধরে নিয়ে যায়। পরে ওই দিন নুরুল হক ওরফে তারা মিয়া ও গোপাল চন্দ্র করকে নগরীর থানার ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে গুলি করে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page