October 3, 2026, 9:53 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

মরক্কোতে বন্যায় ১১ জনের মৃত্যু ; নিখোঁজ ৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মরক্কোর দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১১ জন প্রাণ হারিয়েছে এবং নয়জন নিখোঁজ রয়েছে। রোববার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রশিদ খলফি বলেছেন, মরক্কোর ১৭টি এলাকা এবং প্রদেশে প্রবল ঝড়বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যার আঘাতে প্রাথমিকভাবে ১১ জনের প্রাণহানির কথা জানা গেছে।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে মরক্কোর রাজধানী রাবাত থেকে প্রায় ৭৪০ কিলোমিটার দক্ষিণের টাটা প্রদেশে সাতজন এবং দেশটির পূর্বাঞ্চলীয় মারাকেশ থেকে প্রায় ৫০০ কিলোমিটার পূর্বে এররাচিডিয়ায় দুজন মারা গেছেন।
তিনি বিস্তারিত উল্লেখ না করে বলেন, নিহতদের মধ্যে একজনের বিদেশি নাগরিকত্ব রয়েছে।
খালফি বলেন, ‘এই অঞ্চলে সাধারণত সারা বছর ধরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে দুই দিনে রেকর্ড করা বৃষ্টিপাতের পরিমাণ তার প্রায় সমান ছিল।’
তিনি আরও বলেন, সেখানে বন্যার কারণে ৪০টি বাড়ি ধসে পড়েছে এবং ৯৩টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও দুর্যোগে ‘বিদ্যুত, খাবার পানি এবং টেলিফোন নেটওয়ার্ক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page