April 5, 2026, 7:22 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

মরণ বাড় বেড়েছে শয়তানেরা ; আল আকসা মসজিদে ইসরায়েলের হামলা ; ৪০০ ফিলিস্তিনি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরের আগে এই হামলা চালানো হয়। সে সময় কমপক্ষে ৪০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আটকের ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। খবর আল জাজিরার।

এর আগে শনিবার (০১ এপ্রিল) আল-আকসা মসজিদের প্রবেশ পথের কাছে ফিলিস্তিনি এক যুবককে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। সে সময় প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী ওই যুবককে অন্তত ১০ বার গুলি করেছে। দেখে শুনে মনে হচ্ছে মরণ  বাড় বেড়েছে শয়তানের বাচ্ছারা। সকল সীমা লঙ্ঘন করেছে তারা পবিত্র রমযান মাসেও তারা  থামছে না।

বুধবার ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী স্টান গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ব্যবহারের মাধ্যমে শক্তি প্রদর্শন করেছে। এতে সেখানে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের শ্বাসকষ্ট দেখা দেয়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলার ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। এর মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, আল আকসায় মেডিকেল কর্মীদের প্রবেশেও বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী।

আল আকসা মসজিদের বাইরে এক ফিলিস্তিনি নারীর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমি একটি চেয়ারে বসে কোরআন তেলওয়াত করছিলাম। সে সময় তারা স্টান গ্রেনেড ছুড়ে মারে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, এদের মধ্যে একজন আমার বুকে আঘাত করেছে।

এদিকে ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মুখোশ পরা বিক্ষোভকারীরা লাঠি, পাথর নিয়ে মসজিদের ভেতরে অবস্থান নেয়। ফলে সেখানে তারা প্রবেশ করতে বাধ্য হয়।

তাদের দাবি, পুলিশ সেখানে প্রবেশ করলে বিক্ষোভকারীদের একটি বড় দল মসজিদের ভেতর থেকে তাদের দিকে পাথর ছুড়ে মারে। সে সময় এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তা পায়ে আঘাত পেয়েছেন বলেও জানানো হয়। গত কয়েক মাস ধরেই পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে নতুন করে উত্তেজনা বাড়তে দেখা গেছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page