November 28, 2026, 10:04 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মহাকাশে এবার গোয়েন্দা স্যাটেলাইট পাঠালো দক্ষিণ কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার মহাকাশে সফলভাবে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে বলেও জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ এক প্রতিবেদনে জানিয়েছে, এই স্যাটেলাইটের মাধ্যমে ৩০ সেন্টিমিটার বা ১১ দশমিক ৮ ইঞ্চির মতো ছোটো বস্তুকেও শনাক্ত করা সম্ভব।

গত মাসে উত্তর কোরিয়া দাবি করে, তারা সফলভাবে মহাশূন্যে একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। চলতি বছর এর আগে আরও দুবার তাদের এ ধরনের প্রচেষ্টা ব্যর্থ হবার পর তৃতীয় বারের প্রচেষ্টায় সফল হয় পিয়ংইয়ং।

গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর এ ধরনের উপগ্রহ উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। সে সময় পিয়ংইয়ংকে মহাকাশ কর্মসূচিতে সহায়তা করার প্রস্তাব দিয়েছিল মস্কো।

কিম সরাসরি ওই গোয়েন্দা স্যাটেলাইটের উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন। এর সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের অভিনন্দন জানিয়েছেন তিনি। তবে উত্তর কোরিয়ার এই উপগ্রহ উৎক্ষেপণের ঘটনার নিন্দা জানিয়েছিল জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশ। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page