October 10, 2026, 12:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মহাসাগর সম্মেলনে সমুদ্র বাঁচাতে ১৯ বিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বের সমুদ্রগুলোকে বাঁচানোর বিষয়ে আয়োজিত বিশ্ব সম্মেলনে অংশগ্রহনকারী দেশের প্রতিনিধিরা ১৯ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। সম্মেলনের আয়োজক দেশ পানামা একথা বলেছে।

হোয়াইট হাউসের জলবায়ু বিষয়ক দূত জন কেরি ঘোষণা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ৬ বিলিয়ন ডলার দিবে।

পানামানিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইল দেল কারমেন ওটেরো নির্দিষ্ট প্রস্তাবগুলো সম্পর্কে বিশদ আলোচনার আগে দুদিনব্যাপী ‘আওয়ার ওশান সম্মেলনে’ মোট অঙ্গীকারের পরিসংখ্যান ঘোষণা করেছিলেন।

পানামায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্যাকেজে ২০২৩ সালে গভীর সমুদ্র রক্ষার জন্য ৭৭টি প্রকল্প রয়েছে। এর মধ্যে প্রায় ৫ বিলিয়ন জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় ব্যয় করা হবে।

এরমধ্যে প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন ডলার ব্যয় করা হবে ওয়াশিংটনের মুদ্রাস্ফীতি হ্রাস আইন থেকে ‘সামুদ্রিক সম্পদ এবং উপকূলীয় সম্প্রদায়ের জন্য স্থায়ী জলবায়ু সহিষ্ণু বিকাশের জন্য।’

টেকসই মাছ ধরার জন্য আরও ৬৬৫ মিলিয়ন বরাদ্দ করা হয়েছে, ২০০ মিলিয়নেরও বেশি দূষণ মোকাবেলা কর্মসূচির জন্য,৭৩ মিলিয়ন সুনীল অর্থনীতি কর্মসুচির জন্য,৭২ মিলিয়ন সমুদ্র নিরাপত্তার জন্য এবং ১১ মিলিয়ন সুরক্ষিত এলাকার জন্য।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে যে, তারা এই বছর সমুদ্র-সম্পর্কিত প্রকল্পগুলোতে ৮১৬ দশমিক ৫ মিলিয়ন ইউরো ব্যয় করবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থের একটি বড় অংশ ৩২০ মিলিয়ন ইউরো সামুদ্রিক জীববৈচিত্র রক্ষা এবং সমুদ্রের জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো মোকাবেলায় গবেষণায় ব্যয় করা হবে। যেখানে আরও ২৫০ মিলিয়ন ইউরো সেন্টিনেল-১সি স্যাটেলাইটটি বরফ গলতে পর্যবেক্ষণ করতে সাহায্য করবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরীক্ষণ ও করবে।

বিশ্বব্যাপী প্রায় ৬০০ বিশেষজ্ঞ, সরকারী কর্মকর্তা এবং সমাজসেবীরা সম্মেলনে অংশ নেন। প্রতিনিধিরা চুক্তি গ্রহণ করে না বরং সমুদ্র সুরক্ষার জন্য স্বেচ্ছায় প্রতিশ্রুতি ঘোষণা করে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page