September 16, 2026, 12:09 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে চোরাই পালসারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর গ্রেপ্তার

মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় একটি পালসার মোটরসাইকেলসহ শুকুর আলী রানা (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ঝিনাইদহ ও যশোর জেলার বিভিন্ন থানায় চুরি ও চোরাই মাল রাখার ৯টি মামলা রয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার ৯ নম্বর যাদবপুর ইউনিয়নের জলুলী মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কৃষক মো. আলামিন তরফদার মাঠের কাজ শেষে দুপুর সাড়ে ১টার দিকে তার ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি বাড়ির সামনে রেখে ভেতরে যান। কিছুক্ষণ পর বেলা সোয়া ২টার দিকে সন্দেহজনক শব্দ শুনে বাইরে এসে তিনি তিনজনকে মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করতে দেখেন।

এ সময় আলামিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুই ব্যক্তি একটি মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। তবে চুরি করা মোটরসাইকেলসহ শুকুর আলী রানাকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন। পরে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে চুরিকৃত পালসার মোটরসাইকেলটি উদ্ধার করে। উদ্ধারকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, আটক শুকুর আলী রানা যশোরের কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। তার বিরুদ্ধে কোটচাঁদপুর, মহেশপুর, ঝিনাইদহ সদর, অভয়নগর, কোতয়ালী ও কেশবপুর থানায় মোট ৯টি মামলা রয়েছে।

এ ঘটনায় আলামিন তরফদারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মহেশপুর থানায় ২২ আগস্ট মামলা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page