September 21, 2026, 12:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

মহেশপুর-চৌগাছা সড়কের খড়িঞ্চায় সড়ক দুর্ঘটনা ; মহেশপুরের যুবক নিহত ; ২ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মহেশপুর-চৌগাছা সড়কের খড়িঞ্চা নামক স্থানে দুর্ঘটনায় সুজন হালদার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম (২৭) ও আতিয়ার রহমান (৪৫) নামে দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খড়িঞ্চা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নস্তি গ্রামের মৃত অবনীশ হালদারের ছেলে। আতিয়ার রহমান একই এলাকার মৃত দরুদ হোসেনের ছেলে। আহত রফিকুল ইসলাম এর পরিচয় পাওয়া না গেলেও তারা সবাই একই এলাকার লোক বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, তারা তিনজন বেলা আনুমানিক সাড়ে ১১টায় নিজ এলাকা মহেশপুর থেকে মাছ নিয়ে আলমসাধুতে চৌগাছা মাছ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার খড়িঞ্চা বাজারস্থ জনৈক কাশেম মিয়ার ধানের চাতালের পাশে রাজনের দোতলা বাড়ির সামনে এসে পৌঁছালে হঠাৎ গাড়ির এক্সেল ভেঙে উল্টে যায় এবং গাড়িতে থাকা সুজন হালদার ও তার সঙ্গীয় আতিয়ার ও গাড়ি চালক রফিকুল ইসলাম গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক ডা. কান্তা জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সুজন হালদারকে মৃত ঘোষণা করা হয় এবং আহত গাড়ি চালক রফিকুল ও আতিয়ারের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চৌগাছা থানার দায়িক্তরত কর্মকর্তা এএসআই কামাল হোসেন বলেন, বিষয়টি শুনেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। লাশের ময়না তদন্তে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page