September 16, 2026, 1:16 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা

মোঃ ফাহিমুল ইসলাম : পুলিশ বিভাগের চৌকস পুলিশ অফিসার মেহেদী হাসান মহেশপুর থানার ওসি হিসেবে যোগদান করার পর তার কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা হয়ে পড়েছে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলাটি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় ইতিপূর্বে এ অঞ্চলটি চোরাচালানী ও সন্ত্রাসীদের আবাস ভ‚মিতে পরিণত হয়েছিল। মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য ভারত থেকে আসতো অহরহ।

সেই সাথে ছিল বাংলাদেশ থেকে ভারতে হুন্ডির মাধ্যমে টাকা ও স্বর্ন পাচার। গত ৮ ডিসেম্বর/২৫ তারিখে পুলিশ বিভাগের চৌকস পুলিশ অফিসার মেহেদী হাসানকে মহেশপুর থানার ওসি হিসেবে নিয়োগ দিলে তিনি ঝিনাইদহের পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় মহেশপুর থানার অন্যান্য অধস্তন পুলিশ অফিসার ও সিপাহীদের নিয়ে টিম মিটিং করে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের উপরে ঝাপিয়ে পড়েন। ফল আসতে থাকে খুব দ্রæত। এলাকার মাদক ব্যবসায়ীদের মাদকসহ ও চোরাচালানীদের একের পর এক আটক করে আদালতে সোপর্দ করেন। এ পর্যন্ত তিনি নিজে নেতৃত্ব দিয়ে কয়েক হাজার বোতল ফেন্সিডিল, কয়েক হাজার পিচ ইয়াবা ও কয়েক কেজি গাঁজা উদ্ধার করেছেন।

এচাড়াও মহেশপুরে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার আসামিদের আইনের আওতায় আনতে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে পুলিশ। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে দায়ের হওয়া ১৬টি মামলার এজাহারভুক্ত ২১ জন আসামির সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে।

একই সঙ্গে ১০টি মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। বাকি   ৬টি মামলার তদন্তও শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে মহেশপুর থানা পুলিশ ।

মহেশপুর থানা সূত্রে জানা যায়, গত ছয় মাসে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোট ১৬টি মামলা করা হয়। এর মধ্যে ধর্ষণের একটি, গণধর্ষণের দুটি, ধর্ষণের চেষ্টার একটি, যৌন নিপীড়নের চারটি এবং নারী অপহরণের ৮টি মামলা রয়েছে। প্রতিটি মামলা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সব আসামিকে গ্রেপ্তার করে।

অন্যদিকে সন্ধ্যার পর এলাকার সাধারণ মানুষ ছিনতাইকারীদের ভয়ে যে সব রাস্তায় চলাফেরা করতে সাহস পেতো না সে সব রাস্তায় পুলিশি টহল জোরদার করায় এলাকার সাধারণ মানুষ চলাচল করতে পারছে।

এছাড়াও আদালতের দেওয়া ওয়ারেন্টের আসামী ও সাঁজাপ্রাপ্ত আসামীদের আটক করে আদালতে সোপর্দ করায় বহিরাগত সন্ত্রাসীরা আটক হওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে মহেশপুর থানার বর্তমান ওসি মেহেদী হাসানের কঠোর তৎপরতায় তারা খুবই খুশি।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page