September 8, 2026, 10:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরে বোরো মৌসুমে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে ভর্তুকি মূল্যে ৩ জন কৃষক রাঘবদাইড় ইউনিয়নের হুদা বেরইল গ্রামের আবুল কালাম আজাদ, হাজীপুর ইউনিয়নের ফুলবাড়িয়ার সাইদুর রহমান ও ধলফা বগুড়া মাঝে তিনটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৪ মে বিকালে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে ৩২ লাখ টাকা মূল্যর চায়নার তৈরি মেটাল কোম্পানি ও ৩১ লাখ টাকা মূল্যর এস্কিউ কোম্পানির কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির জানান, কৃষি যান্ত্রিকীকরণের ফলে কৃষকরা অল্প সময়ে স্বল্প খরচে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটতে পারবেন। এতে করে শ্রমিক সংকট যেমন থাকবে না, তেমনি কৃষকরা ন্যায্যমূল্যে সুবিধা পাবেন। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page