October 17, 2026, 9:14 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় দরিদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে কাস্তে-গামছা ও মাথাল বিতরণ 

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় জেলা প্রশাসন কর্তৃক দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে কাস্তে, গামছা ও মাথাল বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার ২৯ এপ্রিল দুপুর ১ টার সময় মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের নালিয়ারডাংঙ্গী গ্রামে প্রতিবন্ধী কৃষক আক্কাস খানের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। তিনি  উপস্থিত থেকে ১শ কৃষকের মাঝে এই কৃষি সরঞ্জামাদি  বিতরণ করেন। এ সময় দরিদ্র কৃষকদের মধ্যে একটি মাথাল, একটি কাস্তে ও একটি গামছা বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবিদ ডক্টর ইয়াসিন আলী, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, আঠারখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাস সহ অন্যান্যরা‌।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাশরুম চাষি হুযাইফা মাশুরুম চাষি আব্দুর রহমান, শাহনাজ পারভীন, নাসরিন খাতুন, সুমাইয়া আক্তার সুমি।

কৃষক আক্কাস খান বলেন, নালিয়ারডাঙ্গী গ্রামে সিয়া সিডের রাজধানী করা হবে।

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, কৃষক আক্কাস খান ইতিমধ্যে মাগুরা জেলার একজন সফল কৃষক ও উদ্যোক্তা। সে ইতিমধ্যে বিভিন্ন রকমের ফসলের চাষাবাদ করে চারিদিকে আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়াও তিনি মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ও মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের কৃষিবিদদের অশেষ ধন্যবাদ জানান।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page