March 8, 2026, 10:07 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

মাগুরার দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : দুধমল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী, এসএসসি ২০২৪ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৮ জানুয়ারি দুপুর ১২ টার সময় দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের চত্বরে কাজী আবু নঈম প্রধান শিক্ষক মাগুরা দুধমল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অহিদুল ইসলাম জেলা প্রশাসক মাগুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি পরিচালনা পর্ষদ মাগুরা দুধমল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আলী আহমেদ আহবায়ক মাগুরা জেলা বিএনপি, অধ্যাপক এম.বি বাকের জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা, মোঃ আলমগীর কবীর জেলা শিক্ষা অফিসার মাগুরা, মোঃ আব্দুর রহিম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাগুরা সদর, মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আমিনুর রহমান খান পিকুল সহ প্রমুখ।

মাগুরা সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে জানুয়ারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, জেলা বিএনপির সাবেক ছাত্রদল সভাপতি নাজমুল হোসেন লিটন, সাবেক যুব দলের জয়েন্ট সেক্রেটারি ও কাটাখাল বাজার কমিটির সভাপতি তারেক মাহমুদ, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান পান্না, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও মঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক  মোহম্মাদ আলী, জগদল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম, জগদল ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা শাহাদত হোসাইন, জগদল ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক মেম্বার শাহআলম, মঘী ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মাষ্টার হাফিজুর রহমান, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, কৃষক দল নেতা মহিদুল ইসলাম, ২ নং ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি ইমদাদুল হক সহ প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত থেকে বিভিন্ন খেলার ইভেন্ট দায়িত্ব ছিলেন। শিক্ষকদের মধ্যে তথ্য ও  বিজ্ঞানের সহকারী শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, ইন্সট্রাক্টর মোঃ শাহিনুল ইসলাম, হিন্দু ধর্মীয় সহকারী শিক্ষক নিশিকান্ত বিশ্বাস ও ক্রীড়া সহকারী শিক্ষক রিজিয়া খাতুন সকল প্রকার ক্রীড়া অনুষ্ঠানে সহযোগিতা করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page