October 2, 2026, 1:55 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মাগুরার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :  মাগুরার নবাগত জেলা প্রশাসক অহিদুল ইসলামের সাথে মাগুরা জেলার সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৬ অক্টোবর বেলা ১১টার সময় মাগুরা  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ চাঁদের হাটে অনুষ্ঠিত মতবিনিময় আলোচনা সভায় অংশ গ্রহণ করেন মাগুরা ৪ উপজেলা মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলা ও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতি, সমস্যা, সংকট ও সম্ভাবনার পরিপ্রেক্ষিতে মাগুরা জেলা প্রশাসকের করণীয় নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরেন প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শামীম খান, এমএ হাকিম, খান শরাফত হোসেন, আবু বাসার আখন্দ, রূপক আইচ, কাজী আশিকসহ জেলার বিশিষ্ট সংবাদকর্মীরা।

মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম সবার কথা শুনে তার বক্তব্যে জানান, মাগুরা জেলায় আইনশৃঙ্খলা রক্ষা করে মানুষের মধ্যে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা, ভূমিসংক্রান্ত সমস্যার ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি এসব প্রশ্নে তার আগামীর পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য সংবাদকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

এ সময় মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page