October 4, 2026, 7:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাগুরার শালিখাতে বঙ্গবন্ধুর ছদ্মবেশে ১৯৭১ সালের রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শালিখাতে সাড়ম্ভরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়। প্রধান অতিথি এমপি ড. শ্রী বীরেন শিকদার।
সকাল সাড়ে ৯ টায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠান শুরু করা হয়।
বিকাল সাড়ে ৩ টায় আড়পাড়া হাই স্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সাজিদ রায়হান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব কালো কোর্ট ও সাদা পাঞ্জাবি পোশাক পরে কন্ঠ মিলিয়ে সম্প্রচার করা হয়। অন্তত ১০ হাজার দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। প্রধান অতিথি এমপি ড. শ্রী বীরেন শিকদার বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনটি নতুন প্রজন্মকে জানাতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ ভাষন বাঙ্গালী জাতীকে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী তিনি বলেন ঐতিহাসিক এ দিনটিকে এলাকাবাসীকে স্বরণ করিয়ে দিতে উপজেলা প্রশাসন সকলের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে সকাল ১০ টায় উপজেলা মিলোনায়তনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ কামাল হোসেন, সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, শালিখা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, জেলা পরিষদের শালিখা উপজেলা মেম্বার মুন্সি আবু হানিফ, শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ সাইমুন নেসা, ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু বক্কার মাষ্টার, চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলো, মাগুরা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দগণ।

সঞ্চালক ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ নাজমুল হুসাইন।



Our Like Page