October 9, 2026, 11:45 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়। রবিবার ১২ জুলাই দুপুর ১২.৩০ টার সময় শালিখা উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন, নোটিশ নাকরণ দাবি করে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে মুন্সী নয়নুজ্জামান নয়ন বলেন, গত শুক্রবার ১০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার একটি অনলাইন দৈনিকে প্রকাশিত একটি ভিডিওতে শালিখা উপজেলার কৃষি প্রণোদনা কার্ড বিতরণকে কেন্দ্র করে তাকে এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তিনি দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠ নকল করে ওই ভিডিও তৈরি করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, “ভিডিওটিতে আমার কণ্ঠ কিংবা উপজেলা কৃষি কর্মকর্তার কণ্ঠের কোনো মিল পাওয়া যাবে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই কেন্দ্রীয় কমিটি আমাকে বহিষ্কার করেছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কণ্ঠ নকল করে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং এতে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, “ভিডিওতে আমার কণ্ঠের কোনো মিল নেই। আমাকে কেউ হুমকি দেয়নি এবং এ বিষয়ে আমি থানায় কোনো অভিযোগও করিনি। আমি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page