October 6, 2026, 5:34 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক 

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৮০০০ (আট হাজার) পিস ইয়াবা, ৩ লক্ষ ৪৮ হাজার টাকা, ০১ টি মোটর সাইকেল উদ্ধার” করা হয়। বর্তমান সরকারের প্রনীত আধুনিক জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন-২০২৬ এর আলোকে মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশে মাগুরা জেলার সকল থানা এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিনিয়ত সমন্বিত সাড়াশি অভিযান পরিচালনা হচ্ছে।

সমন্বিত সাড়াশি অভিযানের ধারাবাহিকতায় মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা), পুলিশ সুপার মাগুরা নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মোঃ সাব্বির আহম্মেদ, অফিসার ইনচার্জ (ডিবি) মোহাম্মদ আশরাফুজ্জামান, অফিসার ইনচার্জ, সদর থানা, এসআই/মোঃ মেহেদী হাসানসহ, ডিবি টিম, সিসিআইসি ও সদর থানা পুলিশের সমন্বয়ে সোমবার ৫ অক্টোবর ২০২৬ খ্রি: সময়-১১.৫০ টার সময় হতে মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬ খ্রিঃ, সকাল ৩.৫০ টার পর্যন্ত অভিযান পরিচালনা করে মাগুরা সদর থানাধীন পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামের মাদক সম্রাট শাহীন আলম শাহীন (৪৬) এর বসত ঘরের শয়নকক্ষে গ্রেফতারকৃত মো: শাহীন আলম (৪৬), পিতা- মৃত সিরাজুল ইসলাম, মাতা-মৃত সালেহা বেগম, সাথী খাতুন (৩৬), পিতা- মৃত মোজাহার সিকদার, মাতা- মৃত সিকারুননেছা, স্বামী-মোঃ শাহীন আলম উভয় সাং-কাশিনাথপুর,, পৌরসভা-০১ নং ওয়ার্ড, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা, খালিদ হাসান (৩১), পিতা- সিরাজুল ইসলাম, মাতা- শিউলি খাতুন, গ্রাম-নন্দলালপুর, পো: রাউতারা, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরাদের দখল হতে ৮০০০ (আট হাজার) পিস ইয়াবা, উপস্থিত সাক্ষীদের মোকাবিলায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ছাড়াও গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে মাদক বিক্রয় এর ৩ লক্ষ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল ডিসকভারি (১৩৫ সিসি) ও ৩ টি মোবাইলফোন উদ্ধার করা হয়। শাহীন আলম ও সাথী খাতুন আসামী স্বামী-স্ত্রী। জিজ্ঞাসাবাদে আসামীগণ জানান যে, তারা সংঘবদ্ধ মাদক কারবারী দলের সদস্য। দীর্ঘদিন যাবৎ তারা গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। আসামী শাহীন আলম মাদক সম্রাট তার বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ ৬টি মামলা এবং সাথী খাতুনের বিরুদ্ধে ২ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন-২০২৬ অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মাগুরা জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। জুয়া ও মাদক পরিবার, সমাজ ও দেশের জন্য ক্ষতিকর। জুয়া, মাদক, সন্ত্রাসী কার্যক্রমসহ সকল অপরাধমূলক কাজের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। জনগনকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।



Our Like Page