September 13, 2026, 6:49 pm
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা সদর উপজেলায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন এবং ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে ফগার মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এবং উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন বিতরণ করা হয়।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই-নবী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক মোহা. আজম উদ্দীন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আখতার হোসেন এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. সাইদুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই-নবী বলেন, পেঁয়াজ সংরক্ষণের ক্ষেত্রে কৃষকদের সহায়তায় এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশে কৃষকদের পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা বাড়াতে এসব মেশিন বিতরণ করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মনোয়ার হোসেন খান বলেন, পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকরা এ মেশিন ব্যবহার করে পেঁয়াজ দীর্ঘ সময় গুদামে সংরক্ষণ করতে পারবেন এবং এতে পেঁয়াজ নষ্ট হওয়ার পরিমাণ কমবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পরিষদগুলোর মাধ্যমে ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে।

অনুষ্ঠানে মাগুরা সদর উপজেলার কৃষকদের মাঝে মোট ১০০টি পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এবং উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের অনুকূলে ১৩টি ফগার মেশিন বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page