April 6, 2026, 11:33 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনা প্রদান ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা :“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় দিনব্যাপি
কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আজ সোমবার ২৩ ফেব্রুয়ারি সকাল ১০ টার সময় মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র প্রশিক্ষণ রুমে মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে ৫০ জন কৃষক ও ১০ জন (এসও) উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম, মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ আশরাফুল আলম ও মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ রানা।

মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় দিনব্যাপি কৃষক প্রশিক্ষণে মাগুরা সদর-শ্রীপুর থেকে ২৫ জন কৃষক ও শালিখা-মহম্মদপুর উপজেলা থেকে ২৫ কৃষক এবং ১০ জন এসও উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রশিক্ষণ নেন আর ৫০ জন কৃষকদের মাঝে জনপ্রতি প্রত্যেক কৃষককে প্রণোদনা হিসেবে গোবর জৈব সার ২০০ কেজি, ইউরিয়া সার ২৫ কেজি, টিএসপি সার ২৫ কেজি, পটাশ সার ২৫ কেজি, অন্যান্য সার দস্তা, বোরণ ইত্যাদি সার দিয়ে ২৫ কেজি এবং গ্রীষ্মকালীন ১ কেজি পেঁয়াজ বীজ কন্দ প্রণোদনা দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page