October 2, 2026, 8:23 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ফিরোজকে অবাঞ্চিত ঘোষণা করলেন ছাত্রদল, যুবদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দর কাছে ত্যাগি, নির্যাতিত নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে বহিস্কার করিয়েছে কল্লোল ও ফিরোজ এজন্য মাগুরা জেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো স্বীকৃত চাঁদাবাজ, দুর্নীতিবাজ মাগুরা জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ফিরোজ ও কল্লোল কে বহিস্কার চাই। বৃহস্পতিবার ২৮ নভেম্বর বিকাল ৫ পাঁচটার সময় ভায়নার মোড় হতে চৌরঙ্গী মোড়ে গিয়ে সমাবেশটি বক্তব্য দিয়ে সমাপ্তি হয় এবং ভায়নার মোড় নিজ অফিসে সংবাদ সম্মেলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা যুবদল সদস্য কাজী সানাউল হক তন্ময়, মাগুরা জেলা যুবদল সহ সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাবেক ছাত্রদলের সভাপতি ও বিএনপি’র সদস্য নাজমুল হাসান লিটন, সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, মাগুরা মহিলা দলের ১ নং সম্পাদিকা সাবিনা ইয়াসমিন মেরী, মাগুরা জেলা যুবদল যুগ্ন সম্পাদক মোঃ লিটন উজ্জামান, মাগুরা জেলা যুবদল সদস্য মোঃ ইউসুফ আলী, জেলা যুবদল সদস্য মোঃ রকিবুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফছিয়ার রহমান, জেলা যুবদল সদস্য সাগর হোসেন, মাগুরা জেলা যুবনেতা হাসিবুর রহমান শান্ত, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ খায়রুল আলম ইমন, জেলা যুবদলের সোহেল রানা, সদর থানা যুবদলের দাউদ হোসেন, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তরা যুবদলের বর্তমান কমিটি বিলুপ্তী ঘোষণার আহবান করেন।

জেলা যুবদলের সদস্য কাজী সানাউল হক তন্ময় সংবাদ সম্মেলনে বলেন, ফেসবুকে একটি কুচক্রী মহল আমার নামে বহিষ্কারের মিথ্যা বানোয়াট প্রচার-প্রচারণা করছে, কুচক্রী মহলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page