March 8, 2026, 10:10 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় তুলা কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনা বিতরণ

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরায় প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ মৌসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার, বালাইনাশক ও বৃদ্ধি নিয়ন্ত্রক বিনামূল্যে বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ইং মাগুরা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তুলা উন্নয়ন বোর্ড, ঝিনাইদহ জোন, ঝিনাইদহ এর আয়োজনে ১০০ জন কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ তুলা উন্নয়ন বোর্ড প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. মোঃ আব্দুস সালাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালক মোঃ তাজুল ইসলাম, ঝিনাইদহ তুলা উন্নয়ন কর্মকর্তা সাজিদ খান তাজিন, মাগুরা সদর কটন ইউনিট অফিসার বিশ্বজিৎ বারই। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ রুমানা রহমান, মাগুরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আবু সাঈদ মন্ডল প্রমুখ।

প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক প্রতি, বিঘাপ্রতি ১০০ জন কৃষকের সহায়তার বিবরণ নিম্নরূপ তুলা বীজ (হাইব্রিড) ৬০০ গ্রাম, রাসায়নিক সার ইউরিয়া ২৫ কেজি, টিএসপি ৫০ কেজি, এমওপি ৫০ কেজি, বোরণ ২ কেজি, বালাইনাশক ডাইফেনথিউরান ২০০ এমএল, স্পেনোসেড অথবা ক্লোরান্ট্রানিলিপ্রোল ও থায়ামেথোক্রম ১০০ এমএল, ছত্রাকনাশক ১৫০ এমএল, পিজিআর ম্যাপাকুয়েট ক্লোরাইড ৩০০ গ্রাম।

প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, তুলা চাষের জমিতে কৃষকরা শাকসবজি এবং ডালের চাষ করতে পারেন তাহলে একই জমিতে দুইটা ফসল উৎপাদন করতে পারবেন। তিনি আরও বলেন তুলার জন্য বাংলাদেশ ৪০ তম রাষ্ট্র এবং এই তুলার জন্য বাংলাদেশ অর্থনৈতিক বৈদেশিক মুদ্রা ও বস্ত্র শিল্পে উন্নয়ন হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page