October 29, 2026, 2:23 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের সিংড়া গ্রামে প্রবাসী ফেরত জাহিদ মুন্সির প্রায় ৫ লাখ টাকার মাছ গ্যাস ট্যাবলেট দিয়ে ক্ষতির অভিযোগ উঠেছে।

গত শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯.২০ টার সময় নেক্কারজনক এই ঘটনা ঘটে। সরজমিনে রবিবার ১৩ সেপ্টেম্বর দুপুর ১২ টার গুরপাগাল বড় পুকুরের সমস্ত প্রজাতির বড় ও ছোট মাছ মরে ভেসে উঠেছে। শালিখা উপজেলার

বলাইনাগসা গ্রামের আবুল মুন্সির পুত্র মো: জাহিদ। বর্তমানে সিংড়া গ্রামের জাহিদ মুন্সি দীর্ঘদিন বিদেশে ছিলেন। বিদেশ থেকে কিছু টাকা পয়সা আয় করে নিয়ে আসে আর সেই টাকা দিয়ে সিংড়া গ্রামে একটা পুকুর লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছের চাষ শুরু করে।

জাহিদ মুন্স বলেন, আমার সাথে সামাজিক শত্রুতার কারণে তার পুকুরের সমস্ত প্রজাতির বড় ও ছোট মাছ গ্যাস ট্যাবলেট দিয়ে মেরে দিয়েছে। জাহিদ মুন্সি অভিযোগ করেন তার ৫ লক্ষ টাকার মাছ মারা গিয়েছে। গতকাল রাতে পুকুর পাড়ে আগুন ও গ্যাস ট্যাবলেট সহ পলিথিন মোড়ানো দেখতে পেয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page