October 8, 2026, 4:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ

ফারুক আহমেদ, মাগুরা : সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাগুরায় সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কস মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সমন্বয় ও আয়োজনে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা লক্ষ্মীপুরের সহযোগিতায় ‘ভিশন ফর ভিশন’ কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর উত্তরপাড়ায় বেগম ফরিদা মাসুদ ফাউন্ডেশনে আয়োজিত বিনামূল্যের চক্ষু চিকিৎসা শিবিরে রোগীদের চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। এ সময় ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় রোগীদের বাছাই করা হয়।

কর্মসূচিটির পরিকল্পনা, সমন্বয় ও সার্বিক বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল। অপরদিকে চিকিৎসা ও অস্ত্রোপচার দল সরবরাহ করে লায়ন্স হাসপাতাল।

শিবির থেকে বাছাই করা রোগীদের প্রথম ও দ্বিতীয় ধাপে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও সাধারণ হাসপাতালে এসব অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। দুই ধাপের এ কার্যক্রমে নির্বাচিত রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ পান।

আয়োজকরা জানান, সমন্বিত এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাত্রায় নতুন আশার সৃষ্টি হয়েছে।

জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবায় মার্কস মেডিকেল কলেজ হাসপাতালের অঙ্গীকারের অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সহযোগিতায় মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।



Our Like Page