October 16, 2026, 11:06 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাগুরার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঢাকায় শিক্ষা ভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন 

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :  ঢাকায় উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কর্তৃক শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে কর্মবিরতি মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার ১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের সম্মুখে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে কালোব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করা হয়। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এস এম শহিদুর রহমান এর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন  মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সাধারণ সম্পাদক খুলনা অঞ্চল খুলনা মোঃ মনিরুল ইসলাম মঞ্জু, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ ইমরুল কবীর, সিনিয়র সহকারী শিক্ষক (ইংরেজি) শ্রী ইন্দ্রজিৎ বিশ্বাস, সহকারী শিক্ষক মোঃ শাহনেওয়াজ সেতু। এরপর মানববন্ধনের র‍্যালিটি ভায়নামোড় ঘুরে মাগুরা জেলা শিক্ষা অফিসে গিয়ে শেষ হয় এবং শ্লোগানে প্রতিবাদ জানানো হয়। মাগুরা জেলা শিক্ষা অফিসে গিয়ে বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মনিরুল ইসলাম মঞ্জু ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজুল ইসলাম। তারা বলেন মাগুরা ৪ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আগামীকাল ১৭ সেপ্টেম্বর ঢাকায় কেন ছিলো এবং কেন ছুটি নিয়েছে এটার উত্তর জানতে চাই মাগুরা জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির এর কাছে। মাগুরা সদর উপজেলার ২ টি সরকারি উচ্চ বিদ্যালয়ের নেতৃত্বে মানববন্ধন পালন করেছে মাগুরা জেলার ৫ টি স্কুল মহম্মদপুর আরএসকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়, শ্রীপুর এমসি পাইলট উচ্চ, আড়পাড়া সরকারি আইডিয়াল স্কুল।

মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির হোসেন জানান, মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম ১৫ সেপ্টেম্বর ছুটি নিয়েছে এবং শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার মোবাইল ফোনে ছুটি নিয়েছে আর শালিখা ও মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাদের কর্মস্থলে অবস্থান করেছিলো। তিনি আরও জানান, মানববন্ধনের বিষয়টি অবশ্যই  গুরুত্ব সহকারে দেখা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page