September 3, 2026, 9:52 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় ১৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ 

 ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি ও ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসুচি বাস্তবায়নে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সোমবার ৪ নভেম্বর মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কয়েক ধাপে ১৩ হাজার জন কৃষকের মাঝে ১ কেজি করে ১৩ হাজার কেজি সরিষা সহ বিভিন্ন ফসলের বীজ এবং ২ লাখ ৬০ হাজার কেজি ডিএপি ও এমওপি সার বিতরণ করা হচ্ছে।
মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ রুমানা রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাংবাদিক সাইদুর রহমান, মাগুরা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাংবাদিক মোঃ ফারুক আহমেদ সহ গণমাধ্যম কর্মীরা।
উদ্বোধনী দিনে কৃষকদের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। মৌসুমে কয়েক ধাপে সদর উপজেলার পৌরসভা ও ১৩ ইউনিয়নসহ মোট ১৩ হাজার কৃষককে এই বীজ ও সার প্রদান করা হবে বলে জানান সদর উপজেলা কৃষি অফিস কার্যালয়ের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page