October 17, 2026, 8:32 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় ২৬৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ 

 
ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি ও ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (হাইব্রীড)-এর বীজ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল ৯.৩০ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদর এর বাস্তবায়নে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।
হাইব্রিড ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কৃষি অফিসার আমিনুল, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ, মাগুরা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলী আশরাফ সহ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, কৃষক কে ধানের বীজ বিতরণ একটা উৎসাহ মূলক কাজ। তিনি সদর উপজেলার সমস্ত কৃষকদেরকে অধিক ফলনের জন্য হাইব্রিড ধানের বীজ জমিতে ব্যবহার করে ধান উৎপাদনের আহবান জানান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির বলেন, মাগুরা সদর উপজেলার পৌরসভার ৯ ওয়ার্ড ও ১৩ ইউনিয়নের ২৬৩০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হচ্ছে। এসএল ৮ এইচ সুপার হাইব্রিড (এফ১) ধানবীজ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং এসএল এগ্রিটেক কর্পোরেশন (ফিলিপাইন) এর হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page